আমি সপ্ন
দেখি এক কর্মমুখর বাংলাদেশর। আর কর্মের ফল হিসেবে এক উন্নত বাংলাদেশের।
কাজ এবং কাজই পারে সফলতার উচ্চ শিখরে নিয়ে যাতে।
আমার এই
দেশের ১ % এর কম লোক কাজ করে, বাকি সবাই বসে বসে খায়। এই অবস্থা থেকে আমাদের
বেরিয়ে আসতে হবে। উন্নয়ন কেও আমাদের এনে দিবে না, আমরা আমাদের পরিশ্রম অনুযায়ী
উন্নয়ন পাব। এই ছোট দেশে এত এত মানুষ, একজন মানুষ যদি একটি ইট বহন করে তাহলে
দিনে কয়েকটি পদ্মা সেতু হয়ে যাবে। মাত্র পনের দিনে সবাই উন্নত পাকা ঘরে থাকতে
পারবে। কিংবা শুধুমাত্র অলস সেনাবাহিনীকে ফাও ফাও কাজ করানর চাইতে রাস্তাঘাত ব্রিজ
মেরামতের দায়িত্ব দিলে এই সোনার দেশের চেহারা পাল্টানো সময়ের ব্যাপার মাত্র। কিভাবে কি করতে হবে সেটা নীতিনির্ধারকরাই বলবে,
কিন্তু আমি দেখি সবি সম্ভব। দেশের কর্মক্ষম জনসংখ্যার অর্ধেক নারী আজো অলস, ধর্মবাদি
আর ধর্মবিরোধীদের চাপে আজো তারা বন্দী।
শীত
প্রধান দেশের লোক সংখ্যা এত কম যে , ভাবতে অবাক লাগে তারা এত উন্নত কেন? কেও বলেন
মাথাপিছু জমির পরিমাণ বেশি। আমার ভাবনার দিক আলাদা, তারা পরিশ্রমী। সামান্য কাজটি
ও তাদের কাছে সামান্য নয়।
আমাদের
শিক্ষিত যুবকরা হতাশ থাকে, কারন চাকরীর বাজারের অবস্থা খুবই খারাপ। কিন্তু তারা
কখনোই অল্প বেতনের চাকরি করতে চায় না, যেটি অপ্রতুল নয়, অল্প বেতনের অনেক চাকরি এই
দেশে আছে। যদিও আহামরি কিছু নয়, পকেট খরচ চলবে হয়ত। কিন্তু আমার মতামত হচ্ছে বসে
না থেকে এটি করলেই খারাপ কি!! অন্তত পকেট খরচ চলবে তো ! আর সাথে যা হবে সেতি কি
আমরা ভেবে দেখেছি? নিজের দক্ষতা বাড়বে। বইয়ের বিদ্যা আর বাস্তব বিদ্যার তফাৎটুকু
ধরতে পারবে। আর দক্ষতা বাড়লে বেশি বেতনে ভালো প্রতিষ্ঠানে যেতে পারবে কারন দক্ষতা
কথা বলে। কাজের মাধ্যমে বিদ্যার তরোয়ালকে শানিয়ে নেয়া যায়।
আর কিছু
না করে বসে থাকলে অর্জিত বিদ্যাটুকু হারিয়ে যেতে থাকে, মন পরিপূর্ণ হয় হতাশায়। কাল্পনিক
এক বিদেশের টানে মন ছুটে চলে। মনে হয় সেইসব দেশে সবাই বসে বসে খায়!!! সেই দেশে
একবার যেতে পারলে আর কোন চিন্তা নাই !!! দেশে এসে বাড়ি, গাড়ি কেল্লাফতে!!
কিন্তু
বাস্তব চিত্র টি ভিন্ন। একমাত্র কাজ আর কাজ ছাড়া কোন বিকল্প নেই। এই পৃথিবী
বাস্তব, আর এই বাস্তবের পৃথিবীকে সর্গে পরিণত করতে হবে কাজের মাধ্যমে। একমাত্র মনে
হয়, স্বর্গেই কল্পনার সাথে সাথে সব হয়ে যায় কিন্তু এখানে স্বপ্নটাকে পূর্ণ করতে
কাজের বিকল্প নেই।
আমার
নিজের চারপাশ তথা বাংলাদেশের , আমার ভবিষ্যৎ বাংলাদেশের সেই উন্নত চিত্র দেখার
জন্যে চলুন আজি কাজে নেমে পড়ি, আর সকল কর্মজীবীকে সেলুট দেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন